● ●


মুসলিম কখনো বালা-মুসিবত দেখে আতঙ্কিত হতে পারে না
প্রকাশ: 19 March, 2020, 5:48 pm |
অনলাইন সংস্করণ

মুসলিম কখনো বালা-মুসিবত দেখে আতঙ্কিত হতে পারে না

মুক্তধারা ডেস্ক

করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসকদের প্রতি হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী উদাত্ত আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমের প্রেরিত এক লিখিত বিবৃতিতে তিনি এই আহবান জানান।

বিবৃতিতে বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) বর্তমানে মহামারীর রূপ নিয়েছে। বিশ্বব্যাপী এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে আমাদের দেশেও এ ভাইরাস সংক্রমিত হয়েছে এবং অনেকে আক্রান্তও হয়েছেন। এহেন মুহূর্তে ইসলামী নির্দেশনা হলো, যথাসম্ভব সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা। তবে হতাশ বা আতঙ্কিত হওয়া কখনো কাম্য নয়। মুসলিম কখনো বালা-মুসিবত দেখে আতঙ্কিত হতে পারে না। এ পরিস্থিতিতে সর্বাধিক দায়িত্ব বর্তায় আমার ডাক্তার ভাইদের উপর। আপনারাই জাতিকে সেবা ও সাহস দিয়ে সজাগ রাখতে পারেন। সচেতন করতে পারেন।

ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই দুর্যোগমুহূর্তে তাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে আহবান করেন আল্লামা শফি। বিবৃতিতে তিনি আরো বলেন, মানব সেবায় এগিয়ে আসুন। সরকারি ব্যবস্থাপনা পর্যাপ্ত না হলে স্বেচ্ছায় বিকল্প উদ্যোগ গ্রহন করুন। বিভিন্ন উপায় অবলম্বন উদ্ভাবন করুন। মানুষের মাঝে আশার আলো ছড়িয়ে দিন। হতাশা আর ভীতি সঞ্চারমূলক কর্মকান্ড থেকে আল্লাহর ওয়াস্তে বিরত থাকুন। রোগীকে সেবা প্রদান করা একজন ডাক্তারের নৈতিক দায়িত্ব।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা