● ●


দারুস সালামে বিয়ারসহ আটক ১
প্রকাশ: 16 September, 2020, 11:26 am |
অনলাইন সংস্করণ

দারুস সালামে বিয়ারসহ আটক ১

মুক্তধারা ডেস্কঃ

রাজধানীর দারুস সালাম থানাধীন কল্যাণপুর এলাকা থেকে হোসেন মোহাম্মদ রাফিয়ান (২৩) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৪। অভিযানে তার হেফাজত থেকে ১১৯ ক্যান বিয়ার জব্দ করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৪ এর অপারেশন অফিসার (এএসপি) মো. জিয়াউর রহমান চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর দারুস সালাম থানাধীন কল্যাণপুরের হানিফ কাউন্টারের সামনে থেকে মাদক কারবারি রাফিয়ানকে আটক করা হয়। তিনি অবৈধ বিয়ার সরবরাহের কাজ করছিলেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

এএসপি জিয়াউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে বিয়ার সংগ্রহ করে সেগুলো মাদক কারবারিদের কাছে সরবরাহ করতেন। এর জন্য তিনি বিভিন্ন সময় টয়োটা গাড়ি ব্যবহার করতেন। গাড়ির পিছনের ডালার ভেতরে লুকিয়ে তা সরবরাহ করতেন।

আটক আসামি রাফিয়ানের বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা