করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৩৫,শনাক্ত ১৯৫০
প্রকাশ: 5 September, 2020, 1:07 pm |
অনলাইন সংস্করণ

করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৩৫,শনাক্ত ১৯৫০

মুক্তধারা ডেস্কঃ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে চার হাজার ৪৪৭ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৯৫০ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ২৩ হাজার ৫৬৫ জনে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৬১ জন।

এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ১৭ হাজার ৮৫২ জন।

এতে আরও জানানো হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৩টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩১৮টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮৪৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৯৫৮টি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৭ দশমিক ৩৩ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৩৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ৩৫ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও নারী ১০ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, খুলনা বিভাগে ছয়জন, রংপুর বিভাগে দু’জন রয়েছেন। এছাড়া বরিশাল, সিলেট, ময়মনসিংহ বিভাগে একজন করে তিনজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৪ জন, বাড়িতে একজন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দু’জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৭৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৩১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৭৩ হাজার ৯৪৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৪ হাজার ১২১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৮২৩ জন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা