● ●


ধোনির অবসরে ভারতের এই দুই ক্রিকেটার খুশি!
প্রকাশ: 17 August, 2020, 11:55 am |
অনলাইন সংস্করণ

ধোনির অবসরে ভারতের এই দুই ক্রিকেটার খুশি!

মুক্তধার ডেস্কঃ

মহেন্দ্র সিং ধোনির অবসরে ভাগ্য খুলেছে ভারতে দুই ক্রিকেটারের। এমন মত অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বর্তমানের প্রখ্যাত ধারাভাষ্যকার ডিন জোনসের। তার মতে সেই দুই ক্রিকেটার হচ্ছে রাহুল ও রিশাভ পান্ত। যারা এখন সহজেই ঢুকতে পারবেন ভারতীয় দলে।

ধোনির অনুপসস্থিতিতে গত দুই এক-দেড় বছরে সীমিত ওভারের ক্রিকেটে রিশাভ পান্ত ও লোকেশ রাহুলকে উইকেটরক্ষক হিসেবে সুযোগ দিয়েছিল ভারত। কিন্তু দলে কখনও তাদের জায়গা পাকা ছিল না উইকেটরক্ষ হিসেবে। কারণ ধোনি ফিরলেই তাদের জায়গা ছাড়তে হত।

ধোনির ক্যারিয়ার শুরুর থেকেই সে দলের এক নম্বর উইকেটরক্ষক ব্যাটসম্যান। ২০১৪ সালে টেস্ট থেকে অবসর নেওয়ার পর সেই জায়গা সেই জায়গা দখল করেছেন ঋদ্ধিমান সাহা। কিন্তু ওয়ানটে ও টি-টোয়েন্টিতে ধোনি এ জায়গায় খেলেছেন।

তাই জোনসের মতে, পান্ত ও রাহুল এখন ধোনি চলে যাওয়ায় খুশি। জোনস তার নিজের টুইটার প্রোফাইলে লিখেছেন, ‘আমি বাজি ধরে বলতে পার, মাহেন্ধ সিং ধোনির অবসরের পর লোকেশ রাহুল ও রিশাভ পান্ত গত রাতে শান্তিতে ঘুমিয়েছেন।’

পান্তকে ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর উইকেটরক্ষক হিসেবে বিভিন্ন সময় সুযোগ দেওয়া হয়েছে। জাতীয় দলে তাকে চার নম্বর ব্যাটিং পজিশনেও ভাবা হয়েছিল। ধারাবাহিকতা না থাকার কারণে দলে কখনো শক্ত অবস্থান তৈরি করতে পারেননি পান্ত।

তবে এক্ষেত্রে রাহুল অনেকটা ব্যতিক্রম। ব্যাকআপ ওপেনার হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি। এবং সেটিকে খুব ভালভাবেই কাজে লাগিয়েছেন তিনি।

ওয়ানডে ফরম্যাটে ২০১৯ সালে খেলেছেন ৪৭.৬৬ গড়ে, চলতি বছর রান করেছেন ৭০+ গড়ে। চলতি বছরের নিউজিল্যান্ড সফরে নিউজিল্যান্ডে পাঁচ টি-টোয়েন্টিতেও উইকেটরক্ষক হিসেবে খেলেছিলেন রাহুল। এই ফরম্যাটে গতবছর ৪৪.৫০ এবং চলতি বছর ৫৩.৮৩ গড়ে রান করেছেন রাহুল।
তবু দুই নিয়মিত ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের কারণে দলে তার অবস্থান কখনওই নিশ্চিত ছিল না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা