সিঙ্গাপুরে বসে দেশে হামলার পরিকল্পনা করছিলেন ফয়সাল
প্রকাশ: 25 November, 2020, 5:31 am |
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরে বসে দেশে হামলার পরিকল্পনা করছিলেন ফয়সাল

মুক্তধারা ডেস্কঃ

সন্ত্রাসবাদ সংক্রান্ত কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিঙ্গাপুরে আহমেদ ফয়সাল নামে এক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। চলতি মাসের শুরুর দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফিরে পুলিশের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছিলেন ফয়সাল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু পুলিশ সদস্যদের ওপর হামলা চালানোর পাশাপাশি কাশ্মীরে যাওয়ারও পরিকল্পনা ছিল ফয়সালের। তিনি ধর্মীয় চরমপন্থায় উদ্বুদ্ধ হয়ে সহিংস কর্মকাণ্ড ঘটাতে চেয়েছিলেন বলেও অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে প্রতিবেদনটিতে উল্লেখ আছে।

নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে ২০১৭ সালের প্রথম দিকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যান ফয়সাল। আইএসের অনলাইন প্রচারণায় প্ররোচিত হয়ে পরের বছরই চরমপন্থার দিকে ঝুঁকে পড়েন তিনি। ইউরোপে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে সিঙ্গাপুরে সন্দেহভাজন ৩৭ জনের ওপর তদন্ত চালানো হয়। এতে দেখা যায়, ফয়সাল বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা এবং কাশ্মীরে গিয়ে লড়াই করার পরিকল্পনা করছিলেন।

ফয়সালের কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার এক অনুষ্ঠানে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী কে শানমুগাম বলেন, ফয়সাল এসব ছোরা বাংলাদেশে নিয়ে হিন্দু পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করতে চেয়েছিলেন। তবে তদন্তে তার বিরুদ্ধে সিঙ্গাপুরে সহিংস কর্মকাণ্ড চালানোর পরিকল্পনার প্রমাণ পাওয়া যায়নি।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ নভেম্বর গ্রেপ্তার হওয়া ফয়সাল মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের অনলাইন প্রচারণায় প্ররোচিত হয়ে পড়েছিলেন। তিনি সহিংসতায় উসকানিমূলক তথ্য প্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন। ভাজ করে সহজে বহন করা যায় এমন দুটি ছুরিও তিনি সংগ্রহ করেছিলেন। জিজ্ঞাসাবাদে সহিংসতার কাজে ব্যবহারের জন্যই ছুরি সংগ্রহ করেছিলেন বলে তিনি জানান।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, প্রকাশিত খবরের বিষয়টি তারা গুরুত্ব দিয়ে খোঁজ নিচ্ছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

 

প্রকাশক ও সম্পাদক
মোঃ আজিম হোসেন
ঠিকানাঃ আ: করিম ভবন, রাড়িমহল, চরবাড়িয়া, বরিশাল সদর উপজেলা, বরিশাল।

 

যোগাযোগ
মোবাইলঃ 01782212626
মেইলঃ msuhad@gmail.com

Design & Developed by
  দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   মসজিদে বিএনপি নেতাদের হাস্যজ্জল ছবি ভাইরাল, সমালোচনার ঝড়   সেলিমা রহমান দলে বিভাজন সৃষ্টি করছেন    বাকেরগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির শ্লীলতাহানির অভিযোগ, নেপথ্যে কাহিনী ভিন্ন   বরিশালে সংঘবদ্ধ ধর্ষনের শিকার গৃহবধূ, আটক ১   মানিক মিয়া মহিলা কলেজ পরিদর্শনে ইসলামী ব্যাংক চেয়ারম্যান   তরুণীকে ধর্ষনের পর হত্যা দুজনের মৃত্যুদণ্ড   যারা একসময় হতাশায় ভুগেছিল, তাঁরা এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে -প্রধান উপদেষ্টা   বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার   ভারতে আওয়ামী লীগের কার্যালয় বন্ধের আহ্বান ঢাকার, এ বিষয়ে অবগত নয় নয়াদিল্লি   থানায় শেবাচিম সংস্কার আন্দোলনকারীরা, আটককৃতকে ছাড়াতে বিক্ষোভ   লকডাউনে নিম্ন আয়ের মানুষ পাচ্ছে সরকারের ত্রাণ সহায়তা   কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত   অনলাইনে ঈদের আগের দিন পর্যন্ত কেনা যাবে গরু   বাড়তি দরে বিক্রি হচ্ছে তেল, চালসহ ৫ পণ্য   শরীরচর্চা কখন করবেন, সকাল না সন্ধ্যায়?   কী হবে লকডাউনে   ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পাস   ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন   ব‌রিশা‌লে সিইসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা